রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।
নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে এক শোকবার্তা পাঠান জাতিসংঘ মহাসচিব।
শোক বার্তায় তিনি বলেন, এই নির্মম ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইলো গভীর সমবেদনা। সেই সঙ্গে ২০ জানুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জাতিসংঘ মহাসচিব চিঠিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি যে কোনো ধরনের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন।










