চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুল: ৪ নম্বর সতর্কতা সংকেত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৫৯ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে অন্তত ১২০০ পর্যটক আটকা পড়েছে। সাগরে মাছ ধরারত ফিশিং ট্রলারগুলো উপকূলে ফিরে আসতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুমোট আবহাওয়া বিরাজ করছে।

ঘূর্ণিঝড় বুলবুল এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলবর্তী জেলা সমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে এবং কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রদান করা হয়েছে।

ঘুর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন নানা প্রস্তুতি নিচ্ছে। ভারী বৃষ্টি, বাতাসের তীব্রতা এবং সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অফিস।

কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে সাগর উত্তাল হওয়ায় আজ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সেন্টমার্টিনে অবস্থান করা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়া হবে। তাদের সার্বিক খবরা খবর নেয়া হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে।

Reneta

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, সাগর উত্তাল থাকায় সকল মাছ ধরার ও অন্যান্য নৌযানকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য বলা হয়েছে।

পাকা ধান ও রবি শষ্য ক্ষেতে নষ্ট হওয়ার আশংকায় ক্ষেত থেকে পাকা ও প্রায় পাকা ধান ও অন্যান্য শষ্য শনিবারের মধ্যে কেটে নিরাপদে নিয়ে আসার জন্য কক্সবাজার জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াকক্সবাজারঘুর্ণিঝড়বুলবুলসমুদ্র বন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় বাস-লেগুনা সংঘর্ষে চালক নিহত

পরবর্তী

সুয়ারেজের মার্কিন তরী ভাসা ‘সময়ের ব্যাপার মাত্র’

পরবর্তী

সুয়ারেজের মার্কিন তরী ভাসা ‘সময়ের ব্যাপার মাত্র’

চীনের বিস্ময়কর পাথর বন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT