পরিবেশ

ঘূর্ণিঝড় আক্রান্ত হরিণ লোকালয় থেকে বনে ফিরলো

ঘূর্ণিঝড় আক্রান্ত হরিণ লোকালয় থেকে বনে ফিরলো

ঘূর্ণিঝড় রোয়ানুর সময় অস্বাভাবিক জোয়ারে ভেসে যাওয়া ১১টি হরিণ আবারও নিঝুম দ্বীপের বনে অবমুক্ত করা হয়েছে।

জোয়ারের পানিতে ভেসে হরিন গুলো লোকালয়ে চলে এলে রোববার, এলাকাবাসীর সহায়তায় হরিণগুলোকে উদ্ধার করে উপজেলা প্রশাসন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে সেগুলো আবারও বনে ছেড়ে দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইনুদ্দিন এবং বিট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সাংবাদিক আবু নাসের মঞ্জু জানান, রোয়ানুর আঘাতের পর জোয়ারের পানিতে ভেসে হরিণগুলো বন থেকে অনেক দূরে চলে গিয়েছিলো। পরে উপজেলা এবং বিট কর্মকর্তা উপস্থিতিতে এগুলো উদ্ধার করে আবারও গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

গত শনিবার উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রোয়ানু। এতে সাতটি জেলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

রোয়ানুর প্রভাবে নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় ৪/৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওই সময়ই হরিণগুলো ভেসে  আসে।

বিষয়:ঘূর্ণিঝড় রোয়ানু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…