জনপদ

ঘরে মিলল মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ

নরসিংদী রেলওয়ে স্টেশন সাইনবোর্ড, বাংলাদেশের একটি ট্রেন স্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী রেলওয়ে স্টেশন সাইনবোর্ড, বাংলাদেশের একটি ট্রেন স্টেশন, যেখানে ট্রেনের লাইন ও পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদীর বেলাবোতে একটি বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিনজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

রবিবার (২২ মে) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম হতে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১৩) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, নিহত ৩ জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক তারা দ্রুত আইনের আওতায় আসবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় এক নারী বানাতে দেয়া কাপড় আনতে যায় রহিমা বেগমে বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান তিনি। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে ঘরে ঢুকে ৩ জনের মরদেহ দেখতে পায়। এক ঘরে রহিমা বেগমের লাশ ও অন্য আরেকটি ঘরে তার দুই সন্তানের লাশ পড়েছিল। পরে স্থানীয়রা বেলাব থানায় খবর দিলে পুলিশ এসে ৩জনের লাশ উদ্ধার করে।

৩ জনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিষয়:নরসিংদী সদর হাসপাতাল পুলিশ হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…