চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়ায় তাসকিনের ‘প্রথম’ পাঁচ, তাসামুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট থেকে ফিরে জাতীয় লিগেই প্রথম ম্যাচ খেললেন তাসকিন আহমেদ। মাঠে নেমে বল হাতে ঝরিয়েছেন আগুন! প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এ পেসারের তোপের দিনে বগুড়ায় নিজের ১৩তম প্রথম শ্রেণির শতক তুলে নিয়েছেন তাসামুল হক।

টায়ার-২তে তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে বগুড়ায় সুবিধাজনক অবস্থানে তাসকিনের দল ঢাকা মেট্টো। আগের দিনের ১৮৭ রানের সংগ্রহকে ২৩৪ রানে নিয়ে থেমেছে চট্টগ্রাম।

তাসামুলের শতক না হলে সেটাও হত না। অন্যপ্রান্তে যখন সতীর্থদের আসা যাওয়ার মিছিল, একপ্রান্ত সামলে রেখে সেঞ্চুরি তুলে দলকে সম্মানজনক অবস্থানে রেখেছেন তাসামুল। তাসকিনের চতুর্থ শিকার হওয়ার আগে করেছেন ১১৬ রান।

আগের দিন ৩ উইকেট ছিল। তাসামুলের পর সাখাওয়াত হোসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট শিকার করেন তাসকিন। সঙ্গে আরাফাত সানি ও শহীদুল ইসলামের ঝুলিতে গেছে ২টি করে উইকেট।

৫১ রানের লিডকে ২৪২ পর্যন্ত টেনে নিয়ে ৬ উইকেটে ১৯১ রানে দিন শেষ করেছে ঢাকা মেট্টো। এবারের জাতীয় লিগের প্রথম ম্যাচে দুই শতক হাঁকানো মেট্টোর ওপেনার সাদমান ইসলাম দ্বিতীয় ইনিংসে করেছেন ৬২ রান।

এ ম্যাচেও দিনের সফল একজন বোলার। তাসকিনের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট শিকার করেছেন স্পিনার নাঈম ইসলাম জুনিয়র।

Reneta

টায়ার-২য়ের আরেক ম্যাচে প্রথম দুইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনে আলোর মুখ দেখেছে কক্সবাজারের ঢাকা-সিলেটের ম্যাচ। দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান জাকির হাসান ও রাজিন সালেহের ৮৪ এবং ৬৪ রানের ইনিংসে ২ উইকেটে ২২৯ রানের সংগ্রহ পেয়েছে সিলেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮তাসকিন আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT