চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরমুখী আইএসের নতুন লক্ষ্য দক্ষিণ এশিয়া

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক ও সিরিয়ায় পরাজিত হয়েছে জঙ্গি গোষ্ঠি কথিত ইসলামিক স্টেট (আইএস)। এখন দেশ দুইটি থেকে পলায়নরত জঙ্গিদের পরবর্তী লক্ষ্য এশিয়া বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে ওই সম্ভাব্য দেশ বলেও ধরা হয়েছে। গত রোববার ইরাক সরকার ঘোষণা দেয়, দেশটি আইএস সন্ত্রাসীদের থেকে ‘সম্পূর্ণ মুক্ত’ এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে তাদের যুদ্ধ শেষ হয়েছে। আর এই সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার জেনারেল স্টাফ বলেছেন, সিরিয়ার মাটিতে আইএসের সকল সন্ত্রাসী ইউনিটকে ধ্বংস করা হয়েছে। এই অঞ্চল এখন মুক্ত। সে অর্থে ধরেই নেয়া হচ্ছে ইরাক-সিরিয়ায় জঙ্গি আইএসের আমল শেষ। বিষয়টি বিশ্বশান্তির প্রশ্নে সুখবর হলেও ইরাক-সিরিয়ায় থাকা প্রায় ৩০-৩৫ হাজার অভিবাসী জঙ্গিদের বর্তমান অবস্থান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বেশ আগে থেকেই আইএসে থাকা ইউরোপের নাগরিকরা ফিরতে শুরু করেছে। বহু দেশ ফিরে এলে তাদের ক্ষমা করাসহ বিভিন্ন ঘোষণা দিয়েছে। অনেক দেশে গোপনে ফিরতে গিয়ে ও আত্মগোপন করেও ধরা পড়েছে অনেক জঙ্গি। আজ সোমবার আফ্রিকান ইউনিয়ন থেকেও হুঁশিয়ারি ও বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৬ হাজার আফ্রিকান নাগরিক ওই জঙ্গি দলে ছিলেন। আফ্রিকান ইউনিয়ন ওইসব ফিরতে শুরু করা আইএস সদস্যদের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ ও নীতিমালা তৈরির বিষয়েও আহ্বান জানিয়েছে আফ্রিকান দেশগুলোকে। এই পরিস্থিতিতে আফ্রিকান ইউনিয়নের আহ্বান কিছুটা হলেও আমাদের জন্যও প্রযোজ্য। বাংলাদেশ থেকেও অনেক তরুণ বিপথগামী হয়ে আইএসে যোগ দিয়েছে, অনেকে নিহতও হয়েছে বিভিন্ন সময়ে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথেষ্ট সতর্ক এবং তৎপর। নিশ্চয় তাদের কাছে আইএসমুখি দেশান্তরি হওয়া বিপথগামীদের তথ্য রয়েছে। দেশের ভেতরে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা দমনে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সফল। এই সফলতা যেনো হুমকির মুখে না পড়ে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কের ম্যানহাটানের বাস টার্মিনালে বিস্ফোরণ

পরবর্তী

ভারতের বিপক্ষেই আফগানিস্তানের টেস্ট অভিষেক

পরবর্তী

ভারতের বিপক্ষেই আফগানিস্তানের টেস্ট অভিষেক

বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অসাংবিধানিক নয়

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT