চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষেই আফগানিস্তানের টেস্ট অভিষেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

নিজেদের অভিষেক টেস্টের প্রতিপক্ষ হিসেবে ভারতকেই বেছে নিল আফগানিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি সোমবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিষয়টি। আগামী বছরের সুবিধামত সময়ে খেলার দিন তারিখ নির্ধারণ করার জন্য আফগান ক্রিকেট বোর্ডের(এসিবি) সঙ্গে বিসিসিআইয়ের আলোচনার কথাও জানান জোহরি।

চলতি বছরের জুনে আইসিসির একাদশ ও দ্বাদশ টেস্ট খেলুড়ে দল হিসেবে অভিষেক হয় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। নিজেদের অভিষেক প্রতিপক্ষ হিসেবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বেছে নিয়েছে আইরিশরা। ম্যাচ মাঠে গড়াবে ২০১৮ সালের মে মাসে।

গত অক্টোবরে এসিবি প্রধান শফিকুল্লাহ স্টানিকজাই ভারতকে আফগানদের অভিষেক প্রতিপক্ষ হওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ জানান। তারই প্রেক্ষিতে বিসিসিআই রাজি হয়েছে বলে জানাচ্ছেন জোহরি, ‘এসিবি সবার আগে আমাদের বিবেচনা করেছে। আর তাই বিসিসিআই তাদের সঙ্গে খেলতে রাজি।’

আফগানিস্তানের বিপক্ষে খেললেই চারটি টেস্ট খেলুড়ে দলের অভিষেকের সঙ্গে নাম জড়িয়ে যাবে ভারতের। ১৯৫২ সালে পাকিস্তান, ১৯৯২ সালে জিম্বাবুয়ে ও ২০০০ সালে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে খেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT