চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

মোরশেদ আলম মোরশেদ আলম
১:৩৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৬
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরে মানুষের জামানতের স্বর্ণ ও টাকা নিয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী পিন্টুকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার ২৮ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালায় এবং তাকে আটক করে।

এসআই কালাম বলেন, ‘পিন্টু দাস নিখোঁজ হওয়ার বিষয়ে তার বাসার মালিক রাসেল খান ২২ আগস্ট একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের কয়েকটি দল অনুসন্ধান শুরু করে। আমরা চাঁদপুর ও কুমিল্লায় পিন্টু দাসের স্বজন ও পরিচিত সব জায়গায় খোঁজ নিই। অবশেষে আজ ভোর ৫টায় চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়া নিজবাড়ি থেকে তাকে সপরিবারে আটক করা হয়েছে।’

আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ: আটকচাঁদপুরস্বর্ণ ব্যবসায়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

পরবর্তী

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

পরবর্তী

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT