চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেফতার হতে পারেন স্বাধীনতাকামী কাতালান নেতা কার্লেস পুজদেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
কার্লোস পুজমেন্ড

কার্লোস পুজমেন্ড

স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার হুমকির পর এবার কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে নেতৃত্ব দেয়া নেতা কার্লেস পুজদেমনকে গ্রেফতার করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দেশ তার সহ্য সীমার চূড়ান্তে পৌঁছেছে উল্লেখ করে শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়াকে সরসরি শাসন করার কথা আরোপ করেছেন।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী প্রয়োজনে কাতালোনিয়ার সংসদের ক্ষমতা কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন। এই কাজের বাস্তবায়নের দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি কাতালান আঞ্চলিক কর্মকর্তাদেরকে ক্ষমতাহীন করতে মন্ত্রীদের নির্দেশ দেন।

এই সিদ্ধান্ত কার্যকর হতে আগামী ২৭ তারিখ দেশটির কেন্দ্রীয় সংসদের উচ্চকক্ষে এক নির্বাচন হবে। সেখানে পাশ হলেই তা আইনে পরিণত হবে।

দেশটির রাষ্ট্রীয় আইনজীবী হোসে ম্যানুয়েল মাজা কাতালান নেতা কার্লেস পুজদেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ঠুকতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। পুলিশ প্রশাসনও তাকে গ্রেফতার করার জন্য প্রস্তুতি নিয়েছে। কার্লেস পুজদেমন গ্রেফতার হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি আদালতে প্রমাণ হয়, তাহলে তার ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

এর আগে গণভোটে নেতৃত্ব দেয়া দুই কাতালান নেতা জর্দি সানচেজ এবং জর্দি কুইজার্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাদের কারাদণ্ড দিয়েছিলো স্পেনের আদালত।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে কাতালানরা স্পেন থেকে পৃথক হয়ে যাবার পক্ষে ভোট দেন। স্পেন সেই রায় প্রত্যাখ্যান করে। এরপর বিক্ষোভ শুরু হলে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার উপক্রম হলে স্পেন সরকার পুলিশের হামলার জন্য ক্ষমাও চায়।

Reneta

ইতোমধ্যে পুজদেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করে স্বাধীন হয়ে যাবার জন্য জনগণের যে রায় তা বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। স্পেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেয়, প্রয়োজনে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করা হবে। এখন ঠিক সেদিকেই যাত্রা শুরু করেছে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালোনিয়াকাতালোনিয়ায় গণভোটকাতালোনিয়ার স্বাধীনতাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT