ফুটবল

গ্রুপ সি: সেরা নেদারল্যান্ডসের সঙ্গে ষোলোয় চমক অস্ট্রিয়া

সুযোগ আছে ইউক্রেনেরও

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘সি’র নকআউটের হিসাব-কিতাব শেষ হয়েছে। গ্রুপসেরা হয়ে পরের পর্বে গেছে নেদারল্যান্ডস, সেরা ষোলোয় জায়গা করে নিয়েছে রানার্সআপ অস্ট্রিয়া। নিজেদের ইতিহাসে প্রথমবার ষোলোর টিকেট কাটল দলটি। ১৯৫৪ বিশ্বকাপের পর প্রথমবার কোনো টুর্নামেন্টের নকআউটে খেলবে তারা।

টেবিলের তিনে থাকা ইউক্রেনেরও সুযোগ আছে নকআউটের, তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে।

গ্রুপ ‘সি’র শেষ রাউন্ডে নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট ঘরে তুলে গ্রুপের শীর্ষে থেকে সেরা ষোলোয় গেছে ডাচরা।

শেষ রাউন্ডে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬, তাদের সমান ম্যাচে ৩ পয়েন্ট ইউক্রেনের। নর্থ মেসিডোনিয়ার কোনো জয় নেই।

সেরা ষোলোর টিকেট পেতে ইউক্রেনকে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়া পর্যন্ত। আসরে ছয় গ্রুপে ভাগ হয়ে লড়ছে ২৪ দেশ। গ্রুপসেরা ও রানার্সআপরা সরাসরি পরের পর্বে যাবে, ছয় গ্রুপের সেরা চার তৃতীয় দলও যাবে ষোলোয়। সেই হিসাব মিললে নকআউটে খেলবে ইউক্রেন। নয়ত ধরতে হবে বাড়ির পথ।

বিষয়:অস্ট্রিয়া ইউক্রেন ইউরো ২০২০ ইউরো-২০২১ নেদারল্যান্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…