চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সানজীদা ও কৃষ্ণা রানী সরকারের গোলে জয় পায় লাল-সবুজের দল।

স্বগতিকদের মতো কিরগিজরাও নিজেদের প্রথম ম্যাচে আমিরাতের বিপক্ষে জয় পাওয়ায় আগেই সেমির টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হতে আগের ম্যাচে আরব আমিরাতকে ২-০ গোলে হারানো বাংলাদেশ এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে।

ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। প্রথম মিনিট বলতে প্রথম আধামিনিটের সময়। দর্শকেরা ঠিকমতো নিজের আসন খুঁজে নিতে না নিতেই কিরগিজস্তানের জালে বল জড়িয়ে দেয় স্বাগতিকরা। খেলা শুরুর মাত্র ২৯ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন সানজীদা আকতার।

কিক-অফ থেকেই গোলমুখে শট, সে শট মাঠের বাইরে বের করে দিয়েছিলেন কিরগিজ ডিফেন্ডার। দ্রুত থ্রো-ইন করেন শামসুন্নাহার। সেখান থেকে বল পেয়ে যান শ্রীমতি সরকার। তার ক্রস সরাসরি হাতে পড়ে কিরগিজ গোলকিপার গালকিনা ইরিনার। কিন্তু ভুল করেন ইরিনা। তখনই এগিয়ে আসেন সানজীদা। ইরিনা ফসকে যাওয়া বলে পা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন তিনি।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল হয়নি। কিরগিজরাও একাধিক সুযোগ সৃষ্টি করেছিল, কিন্তু গোল পায়নি। দ্বিতীয়াধের ৫৬ মিনিটে সানজীদার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। ৬৯ মিনিটে জাইরিনার গোলে খেলায় ফেরার চেষ্টা করে কিরগিজস্তান। কিন্তু বাকি সময়ে কোনো দলই আর গোল করতে না পারায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গমাতা গোল্ড কাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT