চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানের ছবিতে লাইক দিয়ে নেইমারের নতুন বার্তা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

তিনি খেলার সুযোগ পাননি নিজের দলে। পিএসজির দ্বিতীয় ম্যাচেও নেইমারকে দলে রাখেননি কোচ টমাস টুখেল। পিএসজি নেইমারকে ছাড়াই ৪-০তে হারিয়েছে তুলুজকে। তবে পিএসজির বড় জয়ের রাতে নেইমার মজে ছিলেন বার্সেলোনার ম্যাচে।

তাকে নিয়ে এখনো টানাটানি চলছে। ক্রমাগত পিএসজির কাছে প্রস্তাব আসছে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের। এরইমধ্যে নেইমার ইনস্টাগ্রামে লাইক দিয়েছেন দুটি ছবিতে। দুটিই বার্সার দুই ফুটবলারের পোস্ট করা ছবি।

একটি পোস্ট করেছেন অ্যান্থনিও গ্রিজম্যান। অন্যটি পোস্ট করেছেন সার্জিও রবের্তো। তাই নেইমার যে এখনো বার্সেলোনার দিকেই ঢলে তা নিয়ে আবার আলোচনা উস্কে দিয়েছেন স্পেনের ফুটবল মহলে।

এদিকে, চোটের জন্য লুইস সুয়ারেজ বার্সেলোনার দ্বিতীয় ম্যাচে ছিলেন না। ছিলেন না লিওনেল মেসিও। তার উপর আগের সপ্তাহে লা লিগার প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বেশ চাপও ছিল দলের উপর। বিশেষ করে এই মৌসুমের নতুন তারকা গ্রিজম্যানের উপর।

শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে প্রথম অফিসিয়াল ম্যাচে লেটার মার্কস নিয়ে পাস করেন গ্রিজু। দলের পাঁচ গোলে তার পা থেকে আসে দুটি গোল। সেলিব্রেশনের সময় গ্যালারির সামনে গিয়ে দু’হাত তুলে দাঁড়িয়ে পড়েন। ওইভাবে সেলিব্রেট করে গ্রিজু যেন বুঝিয়ে দিলেন তিনি এসে গেছেন। তার বক্সের গোড়া থেকে সোয়ার্ভিং শটে গোলটি নিয়ে বলতে গিয়ে ফরাসি তারকা বলেন, ‘এই ধরনের গোল আমি লিওকে নকল করেই শিখেছি। ট্রেনিংয়ে লিওকে দেখেছি এইভাবে গোল করতে।’

সেলিব্রেশনেও বরাবর দেখা মেলে নজরকাড়া গ্রিজম্যানের। কখনো কানাডিয়ান র‍্যাপার ড্রেককে অনুকরণ করেছেন। কখনো ফোর্টনাইট ভিডিও গেমের চরিত্রের মতো করে নেচেছেন। আর রোববার ন্যু ক্যাম্পে তিনি নকল করেন বাস্কেট বল তারকা লেব্রন জেমসকে। মাঠের ধারে পড়ে থাকা কনফেত্তি হাতে তুলে ওড়ান। যা নিয়ে নিজেই বলেছেন, ‘সেলিব্রেশনের জন্য আমি লেব্রনকে নকল করেছি। আমরাও একটু চেষ্টা করে দেখলাম তার মতো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিজম্যাননেইমারবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT