চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানকে নিয়ে বলতে ‘কথা হারিয়ে ফেলেছেন’ সিমিওনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ। বার্সেলোনার অন্যকোনো খেলোয়াড়ের চেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের দুর্বলতার কথা তো অ্যান্টনিও গ্রিজম্যানেরই বেশি জানার কথা। অথচ তাকেই কিনা বসিয়ে রাখা হল ডাগআউটে! সাবেক শিষ্যের এমন দুর্গতি দেখার পর সেটি নিয়ে আর কথা বলারই ইচ্ছে হয়নি অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের।

মঙ্গলবার রাতে নিজ মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-২ গোলে ড্র করে আবারও পয়েন্ট খুইয়ে লা লিগা হাতছাড়া করার দ্বারপ্রান্তে বার্সেলোনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একদম শেষ সময়ে মাঠে নামানো হয় অ্যাটলেটিকোর সাবেক ফরোয়ার্ড গ্রিজম্যানকে।

অনেক আশা নিয়ে মৌসুমের শুরুতে ১২০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে আসা গ্রিজম্যান বলতে গেলে নামের প্রতি কোনো সুবিচারই করতে পারেননি এখনও। পরিস্থিতি এখন এমন যে, সেভিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও তাকে মূল একাদশে রাখেননি কোচ কিকে সেতিয়েন।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড, যা বার্সার দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু বার্সার জার্সি গায়ে তার শেষ গোলটি এসেছে গত ফেব্রুয়ারিতে, নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে। সেই ম্যাচে তার গোলেই নাপোলির মাঠ থেকে গুরুত্বপূর্ণ এক অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে বার্সা।

গুরুত্বপূর্ণ সেই গোলের পর যেন গ্রিজম্যানের পায়ে মরচে ধরেছে। তিনমাস বিরতি কাটিয়ে মাঠে ফেরার পর তাকে আর গোলই করতে দেখা যায়নি। বিরতি কাটিয়ে মাঠে ফেরার পর শুরুতে মূল একাদশে থাকলেও আস্তে আস্তে জায়গা হারিয়ে সাইডবেঞ্চেই হচ্ছে জায়গা। মঙ্গলবার তো সাবেক দলের বিপক্ষে তাকে একদম শেষ সময়ে নামিয়েছেন সেতিয়েন।

যে খেলোয়াড়টি একসময় ছিলেন তার দলের অপরিহার্য সদস্য, তার এই দশা ভালো লাগেনি অ্যাটলেটিকো কোচ সিমিওনের। ম্যাচের পর তাকে এ নিয়ে প্রশ্ন করতে কেবল একটি কথাই বলেছেন আর্জেন্টাইন কোচ, ‘আমি কথা হারিয়ে ফেলেছি!’

পরে অবশ্য এনিয়ে মুখ খুলেছেন সিমিওনে, ‘আমি বুঝতে পেরেছি যে গ্রিজম্যানের একটা খারাপ সময় যাচ্ছে। আমি তার সঙ্গে পরে কথা বলবো। আমার এতে কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ এটা তাদের সিদ্ধান্ত।’

‘কিন্তু আমি বুঝতে পারছি যে তার খারাপ লেগেছে, আমারও লেগেছে। কারণ সে দারুণ মানুষ আর পেশাদার।’

ট্যাগ: অ্যাটলেটিকোগ্রিজম্যাননাপোলিলা লিগালিড স্পোর্টসসিমিওনেসেঁতিয়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজান: জঙ্গিবাদ দমনে বাংলাদেশ রোল মডেল

পরবর্তী

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু

পরবর্তী

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু

বিনা ভাড়ায় রাজধানীর পাইকারি বাজারে আম পরিবহন শুরু

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT