গ্যাস সঙ্কটে নাকাল তৈরি পোশাক উদ্যোক্তাদের দু-এক ঘণ্টার লোডশেডিং নিয়ে দুশ্চিন্তার ফুরসত মিলছে না। গ্যাসের কারণে বয়লার বন্ধ, ফিনিশিং লাইন চলছে খুঁড়িয়ে, বসে আছে কোটি টাকা বিনিয়োগে নির্মিত কাপড়ের প্রিন্টিং মেশিন। রপ্তানিকারকদের আশঙ্কা গ্যাস সংকটের সুরাহা না হলে রপ্তানিতে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়বে। মাশরুর শাকিলের রিপোর্ট।







