চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্যালিলিও’ নিয়ে সন্ধ্যায় মঞ্চে যাকের-নূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

আজ সেই বহুল প্রতীক্ষিত দিন! যে দিনটির জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন বাংলা নাট্যপ্রেমীরা। অপেক্ষায় ছিলেন মহান বিজ্ঞানী গ্যালিলিও রূপে মঞ্চ কাঁপাতে বাংলা নাট্যজগতের অন্যতম ব্যক্তিত্ব আলী যাকেরকে। সেই সাথে একই মঞ্চে অভিনেতা আসাদুজ্জামান নূরকে দেখতে।

অপেক্ষার দিনটি ফুরাচ্ছে শুক্রবার সন্ধ্যায়। এদিন ৭টায় মহিলা সমিতির মূল মঞ্চে দেখানো হবে ‘গ্যালিলিও’। পান্থ শাহরিয়ারের নির্দেশনায় বিশ বছর পর বাংলার মঞ্চে প্রদর্শীত হতে যাচ্ছে নাটকটি।

প্রায় ত্রিশ বছর আগে প্রথমবার দেখা গিয়েছিলো গ্যালিলিওকে। নাটকটির নির্দেশনায় ছিলেন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা আতাউর রহমান। সেসময় টানা দশ বছর নাটকটির মঞ্চায়ন চললেও গত বিশ বছর ধরে মঞ্চায়ন বন্ধ আছে ‘গ্যালিলিও’র। তবে এবার নতুন রূপে বাংলার দর্শকের সামনে মঞ্চে গ্যালিলিওর জীবনীকে তুলে ধরছেন নাট্য নির্দেশক পান্থ শাহরিয়ার।

নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় মঞ্চে আসছে নাটকটি। ব্রেটল ব্রেখটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে নাটকটির বাংলা অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম। যে নাটকে অভিনয় করছেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, কাওসার চৌধুরী, ফারুক আহমেদ, পান্থ শাহরিয়ারসহ অনেকে।

কুড়ি বছর পর মঞ্চে আসছে ‘গ্যালিলিও’। নাটকটি নিয়ে এই চ্যানেল আই অনলাইনকে নির্দেশক পান্থ শাহরিয়ার বলেন, আতাউর রহমানের নির্দেশনায় ‘গ্যালিলিও’ নাটকটি আগে আড়াই ঘন্টার ছিলো সেটাকে আমি দেড় ঘন্টায় নামিয়ে এনেছি। এখনকার দর্শকদের ধৈর্য্যচুত্যি ঘটেছে। আড়াই ঘন্টার নাটক এখন তারা দেখতে চায় না। তাই একটু নতুনভাবে মঞ্চায়নে নাটকটির পরিকল্পনা করেছি।

নতুন করে মঞ্চে ‘গ্যালিলিও’র প্রদর্শনীকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জানিয়ে এই নির্দেশক জানান, আতা ভাই আশির দশকে যে ‘গ্যালিলিও’ করেছিলেন সেটা বাংলা মঞ্চ নাটকের মাইলস্টোন হয়ে আছে। এটাকে নতুন করে তৈরি করা আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিলো।

Reneta

‘গ্যালিলিও’র মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চে অভিনয় করতে দেখা যাবে বাংলা মঞ্চ নাটকের তুখোড় দুই অভিনেতা আলী যাকের ও আসাদুজ্জামান নূরকে। নির্দেশক হিসেবে তাদেরকে কীভাবে দেখছেন?-এমন প্রশ্নে পান্ত শাহরিয়ার বলেন, নূর ভাইয়ের ক্ষেত্রে বলতে পারি তিনি যতো ব্যস্ততার মধ্যেই থাকুক, তাকে যে মঞ্চ টানে এটা আমি বুঝতে পারি। আর যাকের ভাইতো দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থতার সাথে বিরাট একটা ফাইট দিয়ে কী পরিমাণ ইচ্ছা শক্তি থাকলে একটা মানুষ মঞ্চে অভিনয় করতে রাজি হলেন! ভাবা যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতাউর রহমানআলী যাকেরআসাদুজ্জামান নূরকাওসার চৌধুরীগ্যালিলিওপান্থ শাহরিয়ারফারুক আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT