পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে আলোচনায় আসা নাজনীন আক্তার হ্যাপি আবারো আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে হাজির হন আলোচিত এ অভিনেত্রী। এসময় হলুদ পোশাক পরা হ্যাপিকে বার বার টিভি ক্যামেরা ফলো করেছিলো।
হ্যাপির পাশেই বসেছিলেন সঙ্গীতশিল্পী লোপা হোসেন। চারপাশে তাদের সঙ্গে উচ্ছ্বসিত আরও অনেক ক্রিকেট পাগল মানুষ।
অবশ্য হ্যাপি বলেন, তিনি বিশেষ কারো খেলা দেখতে আসেন নি। বাংলাদেশের খেলা দেখতে এসেছেন।






