তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি নোট-৭ উৎপাদন বন্ধ করলো স্যামসাং

গ্যালাক্সি নোট-৭ উৎপাদন বন্ধ করলো স্যামসাং

হঠাৎ বিস্ফোরিত হওয়ার শঙ্কা ছড়িয়ে পড়ায় গ্যালাক্সি নোট-৭ উৎপাদন বন্ধ করে দিয়েছে স্যামসাং। এমনকি পরিবর্তীত সংস্করণেও একই সমস্যা থাকতে পারে, এমন শঙ্কাতেই এই উদ্যোগ।    

সাউথ কোরিয়ান বহুজাতিক কোম্পানিটির এই সিদ্ধান্তের খবরটি প্রথম প্রকাশ করে সে দেশের নিউজ এজেন্সি ইয়োনহাপ। পরে মার্কিন গণমাধ্যম সিএনএন-ও তা নিশ্চিত করে।

আগস্টে গ্যালাক্সি নোট ৭ বাজার আসার পরপরই কয়েকজন ব্যবহারকারি সেটটিতে হঠাৎ আগুন ধরে যাওয়ার অভিযোগ করে। এছাড়া সারা বিশ্বজুড়ে অনেক এয়ার লাইন্স কোম্পানি নোট-৭ বহনে নিষেধাজ্ঞাও দিয়েছে। এরপরে গত মাসে স্যামসাং ত্রুটিপূর্ণ ব্যাটারির কথা বলে মোবাইলটি প্রত্যাহার করে নেয়।

পরে বদলি হিসেবে আসা নতুন সংস্করণেও একই সমস্যার অভিযোগ উঠায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো স্যামসাং।

বিষয়:গ্যালাক্সি নোট ৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…