ফুটবল

গোল মিসের মিছিলে ব্যথিত জাভি

জাভি স্প্যানিশ ফুটবল কোচ মাঠে দাঁড়িয়ে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি একজন স্প্যানিশ ফুটবল কোচ, মাঠে দাঁড়িয়ে প্রশংসা করছেন, দর্শকরা দর্শক বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চাপ প্রয়োগ করা ও বলের নিয়ন্ত্রণ হারানোর পর তা ভালভাবে আদায় করা গেলেও শুধুমাত্র সুযোগ কাজে লাগাতে পারাটাই ছিল না। আমরা ২০টির বেশি সুযোগ তৈরি করেছি। ছয়-সাতটি সুযোগ খুবই পরিষ্কার ছিল।’

ইউরোপা লিগে নকআউট রাউন্ডের প্লে অফের প্রথম লেগে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এভাবেই নিজের হতাশার কথা জানান বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।

বার্সা ফুটবলারদের একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় অমীমাংসিতভাবে খেলা শেষ হয়। স্পট কিক থেকে ফেররান তরেস লক্ষ্যভেদ করলেও তিনি সাতটি গোলের সুযোগ নষ্ট করেছেন। জাভি অবশ্য মনে করেন, জলদি গোল করা শুরু করবেন এই স্প্যানিশ ফুটবলার।

জাভি বলেন, ‘লুইস সুয়ারেজের ক্ষেত্রেও (বার্সায় থাকাকালীন) একই ঘটনা ঘটেছিল। এখানে প্রথম কয়েক মাসে গোল করার সংগ্রাম করেছিলেন। ফেররান (তরেস) যথেষ্ট প্রতিভাবান, পেনাল্টি নেয়ার সময় সেটি দেখিয়ে দিয়েছেন। গোলের জন্য নিজের অবস্থানে ছুটে আসছিলেন, সেটা একটা দৃষ্টান্ত। তাকে পাওয়াটা আনন্দের এবং কোনো সন্দেহ নেই তিনি গোল পাবেন।

এমনিতেই ১৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারানো বার্সার ইউরোপা লিগে খেলা নিয়ে রাগান্বিত বলে আগেই জানিয়েছিলেন জাভি। তার উপরে একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় ড্র নিয়ে মাঠ ছাড়ায় তার কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে।

বিষয়:ইউরোপা লিগ জাভি নাপোলি বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…