গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলেন যারা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল বিনোদন বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড নাইট মাতিয়েছে রোমান্টিক মিউজিক্যাল কমেডি মুভি ‘লা লা ল্যান্ড’।
ড্যামিয়েন চাজেল নির্মিত ছবিটি সেরা মিউজিক্যাল কমেডি ছবি, সেরা নির্মাতা ও চিত্রনাট্যকারসহ সাতটি বিভাগে পুরস্কার পেয়েছে।

অভিনেতা ও কমেডিয়ান জিমি ফ্যালনের উপস্থাপনায় এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

তবে ড্রামা শাখায় সেরা ছবি হয়েছে ব্যারি জ্যানকিনস পরিচালিত মুনলাইট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…










