চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো বিশ্বে প্রশংসিত, তবে নিজ দেশেই বিতর্কিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
বিনোদন
A A

প্রথম এশিয়ান নারী হিসেবে গোল্ডেন গ্লোবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন কোল ঝাও। পুরো বিশ্বে প্রশংসা পাচ্ছেন তিনি। তবে নিজের দেশে বিতর্কের শিকার হতে হচ্ছে তাকে।

বেইজিং এ জন্ম নেয়া নির্মাতা কোল ঝাও ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য অস্কার জিতে যেতে পারেন, এমনটাই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। পুরো বিশ্বে তাকে নিয়ে মাতামাতি হলেও চীনের সেন্সর ছবিটি নিয়ে ঝামেলা করছে।

সোশ্যাল মিডিয়া থেকে ছবি সম্পর্কিত বেশ কিছু পোস্টও সরিয়ে ফেলা হয়েছে সম্প্রতি। এতে প্রশ্ন উঠছে ছবিটি কি চীনে মুক্তির অনুমতি পাবে কিনা!

গত সপ্তাহ জুড়ে ঝাওকে নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ঝাও এখনও চীনা নাগরিক আছেন কিনা আর যদি তাকে চীনা হিসাবে গণ্য করা হয় তবে তিনি ২০১৩ সালে দেশ সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য কেন করেছিলেন? তাদের মতে, ঝাও চীনকে ‘অপমান’ করেছিলেন।

নোম্যাডল্যান্ড ছবির একটি দৃশ্য

ছবির প্রচারণামুলক বেশ কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে। ছবির মুক্তির তারিখ সম্পর্কিত হ্যাশট্যাগ দেয়া পোস্টগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চীনের জনপ্রিয় অ্যাপ ‘ডউবান’-এ প্রকাশিত পোস্টটিও ডিলিট হয়ে গেছে শুক্রবার।

২০১৩ সালের এক সাক্ষাতকারে এক ম্যাগাজিনে নির্মাতা বলেছেন, ‘যখন আমি টিনএজার ছিলাম, চীনের সব জায়গা মিথ্যায় ভরা ছিল।’ গতবছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে কোল ঝাও বলেছিলেন, ‘আমেরিকাই এখন আমার দেশ।’ পুরনো এই সাক্ষাৎকারগুলোই নতুন করে আলোচনায় উঠে এসেছে।

Reneta

‘নোম্যাডল্যান্ড’ ২৩ এপ্রিল চীনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিতর্কের কারণে এখন ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে গেছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারএশিয়ানকোল ঝাওগোল্ডেন গ্লোবচীননোম্যাডল্যান্ডপ্রশংসালিড বিনোদনসিনেমাসেরা নির্মাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT