চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের বিরল রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

যেখানে তিনি পা দিলেন, সেখানে এর আগে আর কেউ ঢুকতে পারেননি। মঙ্গলবার আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৭৭ রান করার দিনে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ১০ হাজার রানের মালিক হয়েছেন ক্রিস গেইল। ২৯০ ম্যাচে স্পর্শ করলেন এই কীর্তি।

এই ম্যাচের আগে তার নামের পাশে ছিল ৯ হাজার ৯৯৭ রান। এদিন ৩ করতেই ‘বিরলে’র মালিক হয়ে যান। মাইলফলক ছুঁয়েছেন বেঙ্গালুরুর ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে। বাসিল থাম্পির অফস্টাম্পের বাইরের বল থার্ডম্যানে পাঠিয়ে ১ রান নিয়েই বিরল ক্লাবে ঢুকে পড়েন।

গেইল এখন পর্যন্ত সবধরনের টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ১৮টি, হাফসেঞ্চুরি ৬১টি। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি, ফিফটি ও ছক্কার রেকর্ডও এই বাঁহাতির দখলে। মোট ছক্কা হাঁকিয়েছেন ৭৪৩টি। আর চার ৭৬৯টি। রান তুলেছেন ৪০.৪৭ গড় ও ১৪৯.২০ স্ট্রাইকরেটে।

টি-টুয়েন্টিতে আরো কিছু রেকর্ডের মালিক গেইল। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার, সেটি ৩০ বলে। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রানের ইনিংসটিও এই ক্যারিবীয়ানের। এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় (১৭টি) গেইলের, যা রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১,৬৬৫ রান করার কীর্তিও তার।

গেইল এদিন ৩৮ বল খেলে ৭৭ রান তোলেন। এর মধ্যে ছয় সাতটি। চার পাঁচটি। বাসিল থাম্পির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। আউট হওয়ার আগের বলে ভয়ঙ্কর এক ইয়র্কারে বোল্ড হওয়ার হাত থেকে বেঁচে যান। যেটিতে আউট হয়েছেন সেটিও ইয়র্কার মারতে চেয়েছিলে বাসিল।

টি-টুয়েন্টিতে রানের দিক থেকে গেইলের পরে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেকের ঝুলিতে ৭,৫৯৬ রান। সেঞ্চুরি ৭টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই আইন সংশোধন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুন ২৭, ২০২৬

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT