পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিস গেইল পাঞ্জাবি পরিহিত অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানান।
গেইলের মতো অন্যান্য ক্রিকেটাররাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
পৃথিবীর অন্যান্য দেশের মত গেইলদের ক্যারিবিয়ান দ্বীপেও পালিত হচ্ছে ঈদুল ফিতর।
সিপিএল খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। গেইলের দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে এবারের সিপিএল মাতাচ্ছেন তিনি।








