চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের ‘ইউনিভার্স বস’ হতে আইসিসির বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কেবল মহেন্দ্র সিং ধোনির হাত থেকে ‘বলিদান ব্যাজ’ প্রতীকের কিপিং গ্লাভস খুলেই ক্ষান্ত হচ্ছে না আইসিসি, তাদের নজর এবার ক্রিস গেইলের দিকে। নিজ ব্যাটে স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ লোগো লাগিয়ে মাঠে নামতে ক্যারিবীয় ব্যাটসম্যানকে নিষেধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি!

নিজের ‘ইউনিভার্স বস’ ব্যাটের প্রচারণার অনুমতি চেয়ে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিলেন গেইল। তখনই তাকে জানিয়ে দেয়া হয়েছে, মাঠের পোশাক কিংবা ক্রীড়া সামগ্রীতে কোনভাবেই ব্যক্তিগত বার্তা দিতে পারবেন না তিনি। এটি সম্পূর্ণরূপে আইসিসির নিয়ম বহির্ভূত।

‘গ্লাভসে ব্যক্তিগত বার্তা দেয়ায় ধোনিকে ছাড় দেয়নি আইসিসি। গেইলও এমনটা করতে চেয়েছিলেন। কিন্তু প্রত্যাখ্যাত হয়ে বিষয়টি তিনি মেনে নিয়েছেন।’ -বার্তা সংস্থা পিটিআইকে বিষয়টি পরিষ্কার করেছে আইসিসির অভ্যন্তরীণ সূত্র।

এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ধোনি এমন একটি গ্লাভস ব্যবহার করেছেন, যার উপর খোদাই করা ছিল ভারতীয় প্যারা মিলিটারি স্পেশাল ফোর্সের ‘আত্মত্যাগের’ চিহ্ন। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিঠি লিখে ধোনির গ্লাভস থেকে ওই চিহ্ন সরিয়ে ফেলার অনুরোধ জানায়। আইসিসির সাফ কথা, সেনাবাহিনীর লোগো পরে খেলা সংস্থাটির নীতি বিরোধী। এমনকি এরজন্য ধোনিকে শাস্তির মুখোমুখি করা হতে পারে। তার এ ধরনের আচরণ আইসিসির চুক্তি ভঙ্গের সামিল।

ধোনির সেই বিষয়টি নিয়ে আইসিসির একই সূত্র থেকে বলা হয়েছে , ‘এটা মিলিটারি প্রতীকের বিষয় নয়। বিষয় পানির মতো পরিষ্কার যে, আপনি কোনো ব্যক্তিগত বার্তা দিতে পারবেন না। গেইলকে যদি সেই অনুমতি দেয়া হয়, তাহলে ধোনি কী দোষ করল?’

‘এর আগে মঈন আলি ‘ফ্রী প্যালেস্টাইন’ নামের এক রিস্ট ব্যান্ড পরে মাঠে নামার অনুমতি চেয়েছিল। যেটি পরিষ্কারভাবেই রাজনৈতিক একটি বার্তা। আগেও আমরা এটি গ্রহণ করিনি। এখনো করবো না। এমনকি জার্সিতে ‘ভালোবাসি’ লিখেও আপনি মাঠে নামতে পারবেন না!’

Reneta

বৈশ্বিক টুর্নামেন্টে না হলেও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দল ও খেলোয়াড়দের জন্য এসব সুযোগ থাকছে। এর আগে যেমন পুলওয়ামা আক্রমণে ক্ষতিগ্রস্তদের জন্য দাতব্য কাজের অনুমতি পেয়েছে ভারত। তেমনি ক্যান্সারে ক্ষতিগ্রস্তদের জন্য ‘জেন ম্যাকগ্রা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে পিঙ্ক টেস্ট আয়োজনেরও অনুমতি দিয়েছে আইসিসি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়েস্ট ইন্ডিজগেইলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

সালাহউদ্দিন আহমদ: উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য…

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT