চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে ছাড়াই বিপিএল!

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:১১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ক্রিস গেইলকে বিপিএলে পেতে দ্বিগুণ অর্থ খরচ করতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এমন অবস্থায় দলটির পরিচালক জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানালেন, নির্ধারিত মূল্যে গেইল খেলতে না এলে তার বিকল্প ভাবা হবে।

ক্যারিবীয় বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ১ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৫ লাখ) ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে দলে নেয় চট্টগ্রাম। বিসিবি পরিচালক জালাল ইউনুস জানালেন, ‘গেইলের ভারতীয় এজেন্ট এখন অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন। অঙ্কটা দ্বিগুণ, ২ লাখ ডলার। আমরা কম্প্রোমাইজ করব না। নির্ধারিত মূল্যে সে খেলতে না চাইলে আমাদের কিছু করার থাকবে না।’

গেইলের বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে চট্টগ্রাম। তবে ডিসেম্বর-জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় বড় মাপের টি-টুয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানকে পাওয়া খুব কঠিন হয়ে পড়বে দলটির জন্য, ‘আমরা গেইলের জায়গায় কাকে নিতে পারি সে সিদ্ধান্ত হয়নি। বোর্ডের সঙ্গে আলোচনার ব্যাপার আছে। এখন তো ওরকম কাউকে পাওয়াও সম্ভব নয়।’

নিলামে খেলোয়াড়দের নাম আসে এজেন্টের মাধ্যমে। সংশ্লিষ্ট খেলোয়াড়ের সই দেয়া চিঠি (কনসার্ন লেটার) পেলে নাম তোলা হয় খেলতে ইচ্ছুকদের তালিকায়। ড্রাফটের আগেই দেশি-বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ও পারিশ্রমিক নির্ধারণ করে দেয় বিসিবি। সে অনুসারে বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ ক্যাটাগরি থেকে গেইলকে ডেকে নেয় চট্টগ্রাম।

ড্রাফট সম্পন্ন হওয়ার ১০দিন পর জানা যায় গেইল নিজেই জানেন না তিনি বিপিএল খেলবেন! ড্রাফটে নাম কীভাবে এলো সে প্রশ্নও ছুঁড়ে দেন টি-টুয়েন্টির এ ফেরিওয়ালা। বিসিবি ক্রসচেক করে দেখতে পায় গেইলের সই ঠিকই আছে। প্রক্রিয়া মেনেই হয়েছে সব।

পরিস্থিতি ঘোলাটে হওয়ার পেছনে ভারতীয় এজেন্টের হাত দেখছেন জালাল ইউনুস। সই নকল করে ড্রাফটে নাম ওঠানোয় ওই এজেন্টের ওপর চরম বিরক্ত তিনি। নতুন করে দরদাম করারও আগ্রহ হারিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ পরিচালক।

Reneta

বিপিএলের প্রতিটি আসরেই খেলেছেন গেইল। বিশেষ কিছু না ঘটলে এবার তাকে ছাড়াই হতে যাচ্ছে বিশেষ এডিশন বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলে হয়ত ব্যবসায়িক দিক চিন্তা করে যত দামই হোক কেউ না কেউ নিয়ে আসত গেইলকে। তাতে বাড়ত বিপিএলের রং।

বিসিবি এবার নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনায় আসরটি আয়োজন করায় নির্দিষ্ট বাজেট ঠিক করে দেয়া হয়েছে দলগুলোকে। যেখান থেকে নির্ধারিত মূল্যের দ্বিগুণ দিয়ে কাউকে আনা কঠিনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলচট্টগ্রাম চ্যালেঞ্জার্সনিজামউদ্দিন চৌধুরীবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT