বাংলাদেশ

গুলশান হামলায় সন্দেহভাজন ৪ জঙ্গির ভিডিও ফুটেজ

গুলশান হামলায় সন্দেহভাজন ৪ জঙ্গির ভিডিও ফুটেজ

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন চার
জঙ্গির ছবি প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

একটি সিসি
ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে র‌্যাব। ওই ভিডিও
ফুটেজটি নিজেদের ফেসবুক পেজে আপলোড করে তাদের ধরিয়ে দিতে অনুরোধ করেছে র‍্যাব সদর দপ্তর।

মঙ্গলবার প্রকাশিত ওই ফুটেজে দেখা যায়, গুলশানের ৭৫ ও ৭৯ নম্বর রোডের সংযোগ সড়কের কাছে রাস্তা এবং ফুটপাথ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছেন কয়েক ব্যক্তি। এদের মধ্যে কাঁধে ব্যাগ বহনকারী এক নারীও রয়েছেন।

ভিডিও ফুটেজে আরও দেখা যায় দু’জন জঙ্গি খুব ধীর পায়ে ওই রেস্তোরাঁর দিকে যাচ্ছে। অন্যরা একটি মাইক্রেবাসে করে ওই রেস্তোরাঁয় প্রবেশ করে।

ফুটেজে সন্দেহভাজনদেরকে লাল বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে। ফুটেজে তিনজন পুরুষ ও একজন নারীকে হলি আর্টিজানের কাছে হাঁটতে দেখা যাচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে সন্ত্রাসী ও জঙ্গিদের ধরিয়ে দিতে সহযোগিতা করার জন্যে জনগণের প্রতি আহবান জাননো হয়েছে। সন্দেহভাজন এসব জঙ্গির পরিচয় জানা থাকলে ০১৭৭৭৭২০০৫০ নম্বরে ফোন করে তথ্য দিতে বলা হয়েছে।

গত ১লা জুলাই ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৯ জন বিদেশী নাগরিকসহ ২২ জন নিহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে নিহত হয় ৫ জঙ্গি।

ভিডিওতে দেখুন সন্দেহভাজন জঙ্গিদের ফুটেজ


বিষয়:গুলশান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…