অপরাধ

গুলশানের স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ২৮

আধুনিক স্পা রুমে শান্তিপূর্ণ পরিবেশ ও সজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শান্তিপূর্ণ স্পা রুমের ছবি যেখানে একটি টেবিলের উপর টাওয়ার আকারে পাথর সাজানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের ‘অ্যাপেল থাই স্পা সেন্টার’ এ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৬ জন নারী।  

রোববার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে অসামাজিক ব্যবসা পরিচালনা ও নিপীড়নমূলক কাজ চলে আসছিল।

গুলশান থানা পুলিশ জানায়, অভিযানে স্পা’র আড়ালে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরােধ ও দমন আইনে মামলা করা হয়েছে। গুলশান থানার এসআই মাে. ওলিয়ার রহমান বাদি হয়ে মামলাটি করেন।

বিষয়:গুলশান গুলশান থানা গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…