আন্তর্জাতিক

গুরুতর অসুস্থ নন কিম জং উন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ নন বলে জানিয়েছে সাউথ কোরিয়ার দুটি সরকারি সূত্র। মঙ্গলবার হৃদরোগের চিকিৎসা শেষে কিম ভয়াবহ অসুস্থ উল্লেখ করে খবর বেরোনোর পরে এই তথ্য জানায় তারা।

সোমবার এক রিপোর্টে বলা হয়, কিম চিকিৎসা গ্রহণ করার পরে চিকিৎসা প্রক্রিয়ার ভেতরেই আছেন। এই মাসের এক আয়োজনে অংশ না নেওয়ার পরে কিমের স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হয়।

সাউথ কোরিয়ার সরকারি সূত্র জানিয়েছে, কিমের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত রিপোর্ট সত্য নয়। প্রেসিডেন্সিয়াল ব্লু হাউজ জানিয়েছে নর্থ থেকে কোনো অস্বাভাবিক সিগনাল মেলেনি।

সিউল কেন্দ্রিক ওয়েবসাইট ডেইলি এনকেতে আইসোলেটেড দেশটির অসমর্থিত সূত্রের বরাতে বলা হয়, কিম পূর্ব উপকূলের হিয়াংসানের মাউন্ট কুমগাঙ্গ রিসোর্টের কাউন্টিতে ভিলাতে সুস্থ হচ্ছেন। গত ১২ এপ্রিল হাসপাতালে হার্টের চিকিৎসা নেন তিনি। এরপর সিএনএনও জানায়, খুব ঝুঁকিতে রয়েছেন কিম।

গত কিছুদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন কিম। ১৫ এপ্রিল নর্থকোরিয়ার প্রতিষ্ঠাতা পিতা কিমের দাদু কিম দ্বিতীয়  সাংয়ের জন্মদিনের অনুষ্ঠানেও অংশ নেননি তিনি। তারপরই তাকে নিয়ে এই আলোচনা শুরু হয়।

বিষয়:অসুস্থ কিম কিম জং উন নর্থ কোরিয়া সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…