দেশের চলমান প্রেক্ষাপটে গুজব থেকে সতর্ক থাকলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানো সম্ভব।
জনস্বার্থে বিভিন্ন বিজ্ঞপ্তিতে এসব জানা গেছে।
গুজব থেকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তির বিভিন্ন বিষয় লক্ষণীয়-
১। গুজব আপনার সন্তানের বর্তমান ও ভবিষ্যতকে নষ্ট করছে। গুজব সম্পর্কে সচেতন হোন। গুজব প্রতিরোধ করুন।
২। মাদকের মতোই গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। লক্ষ্য রাখুন, আপনি ও আপনার সন্তান গুজবে আক্রান্ত হচ্ছেন না তো? গুজব প্রতিরোধে সচেতন হোন।
৩। সর্বস্তরে গুজব প্রতিরোধে বদ্ধ পরিকর সরকার। গুজব প্রতিরোধে ভূমিকা রাখুন। আইন মেনে নিরাপদে থাকুন।
৪। স্মার্ট নাগরিক গুজব ছড়ায় না। স্মার্ট নাগরিক গুজব প্রতিরোধ করে।
৫। গুজব একটি সন্ত্রাস। এই সন্ত্রাস মোকাবিলায় পুলিশের সাহায্য নিন। সচেতন থাকুন, গুজব প্রতিরোধ করুন।







