জনপদ

গুঁড়িয়ে দেয়া হচ্ছে অনুমোদনহীন ইটভাটা

গুঁড়িয়ে দেয়া হচ্ছে অনুমোদনহীন ইটভাটা

নড়াইলে অনুমোদনহীন ইটভাটাগুলোতে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোসহ অল্প উঁচু পরিবেশঘাতী টিনের চিমনি ব্যবহার হচ্ছে এসব ভাটায়। অভিযানে অনেক ভাটা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

নড়াইলে আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে অনেক ইটভাটা গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানো হচ্ছে দীর্ঘদিন ধরে। আর বনভূমি উজাড় করে জ্বালানী হিসেবে ব্যবহার করছে কাঠ। এর ড্রাম চিমনি ধৈাঁয়া দূষিত করছে পরিবেশ। টপ সয়েল কেটে মারাত্মক ক্ষতি করছে কৃষি জমির।

দীর্ঘদিনের এ অনিয়ম বন্ধ করতেই জেলা প্রশাসন অভিযান শুরু করেছে। পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটাগুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইলকে পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

বিষয়:অনুমোদনহীন ইটভাটা অনুমোদনহীন ইটভাটায় অভিযান নড়াইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…