চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িবহরে হামলার পরিণাম শুভ হবে না: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:১৪ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

খালেদা জিয়ার টুইট

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পরিণাম শুভ হবে না বলে হুঁশিয়ার করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রোববার দুপুরে নিজের টুইটার একাউন্টে এক টুইটে তিনি এমন হুশিয়ার করেছেন।

টুইটে খালেদা জিয়া লিখেন, ‘এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।’

Banglabid

এছাড়া এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার ফেসবুকে নিজের ওয়ালে দেয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়া বলেন, ‘চট্টগ্রামে পাহাড় ধসে হতাহত পরিবারের জন্য ত্রান সহায়তা দিতে গেলে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরো অনেকে।’

তাদের রক্তাক্ত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী লুটপাট করেছে বলেও অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘সুশাসনের চরম অনুপস্থিতি জনগণ আজ কঠিন ভাবে উপলব্ধি করতে পারছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের বাধ্য করবেন না হার্ড লাইনে যেতে। তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার হয়ে যাবে।’

খালেদা জিয়া
খালেদা জিয়ার ফেসবুক স্ট্যাটাস
Reneta

পাহাড় ধসে দুর্গতদের মধ্যে ত্রাণ দিতে গিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। এতে মির্জা ফখরুলসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

এই হামলার প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান জানান, সিনিয়র নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। ফলে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করতে হয়েছে। এসময় তাদের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আটকের বিষয়টি স্বীকার করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার আসামী। মিছিল থেকে আমরা পাঁচজনকে আটক করেছি।

বিএনপি
হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, সোমবার রাজধানী ঢাকার প্রতিটি থানায়, সারাদেশের মহানগর ও জেলা-জেলায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বাংলাদেশ ন্যাপ ভাসানীর সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনাল যুদ্ধে ‘ওপেনিং’ চমক

পরবর্তী

পোশাক শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে ২২ জুন থেকে ২৫ জুন

পরবর্তী
garments workers

পোশাক শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে ২২ জুন থেকে ২৫ জুন

বিএনপি প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT