বিনোদন

‘গাল্লি বয়’ খ্যাত র‍্যাপারের মৃত্যুতে শোকাহত রণবীর-সিদ্ধান্ত

বাংলাদেশের জনপ্রিয় র‍্যাপার মৃত্যুর শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন যুবক রাস্তায় দাঁড়িয়ে শোক প্রকাশ করছে, একটি ছবি যা বাংলাদেশের সাংস্কৃতিক শোকের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড সিনেমা ‘গাল্লি বয়’ হিট হওয়ার অন্যতম কারণ ছিল র‍্যাপ মিউজিক। কেননা এই ছবির হাত ধরেই তুমুল জনপ্রিয়তা পায় র‍্যাপ মিউজিক। তবে এবার সেই র‍্যাপ জগতেই নামলো শোকের ছায়া।

সোমবার (২১ মার্চ) মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন ‘গাল্লি বয়’ খ্যাত র‌্যাপার ধর্মেশ পারমার। যিনি এমসি টড ফোড নামেও পরিচিত।

মুম্বাইয়ের অন্যতম স্ট্রিট র‌্যাপার ছিলেন ধর্মেশ। যিনি স্বদেশি নামের ব্যান্ডের অন্যতম সদস্যও ছিলেন। পাশাপাশি গুজরাটি ভাষায় র‌্যাপ করতেন বলেন খানিকটা ইউনিকও ছিলেন তিনি। এছাড়াও ‘গাল্লি বয়’ ছবির সাউন্ডট্র্যাকে তার কণ্ঠ শোনা গিয়েছিল।

সোমবার তার ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয় তার মৃত্যুর খবর। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যদিও শোনা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, সোমবারই ধর্মেশের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। স্বদেশির এক ইনস্টাগ্রাম পোস্টে তার মৃত্যুর খবর সামনে আনার পাশাপাশি একটি গানের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে স্বদেশি মেলার একটি ঝলক দেখা গেছে। সেখানে গান গাইছেন ধর্মেশ।

গত ১৯ মার্চ ব্যান্ড আয়োজিত ওই মেলায় গানটি গেয়েছিলেন ধর্মেশ পারমার। মহারাষ্ট্রের সন্ধান ভ্যালিতে তে হয়েছিল ওই সংগীত মেলা।

এদিকে তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন রণবীর সিং সহ সিদ্ধান্ত চতুর্বেদী। রণবীর তার ইনস্টাগ্রাম স্টোরই থেকে ধর্মেশের একটি ছবি শেয়ার করে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন। অপরদিকে সিদ্ধান্ত লিখেছেন, ‘যেখানে থাকো শান্তিতে থেকো ভাই’।

বিষয়:ধর্মেশ পারমার রণবীর সিং সিদ্ধান্ত চতুর্বেদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…