চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার ১৫ বছরের লজ্জা কাটানোর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে মুখোমুখি হবে ম্যানসিটি ও লিভারপুল। ম্যাচটি কেবল টেবিলের এক বনাম দুইয়ের লড়াই নয়, লিভারপুলের বিপক্ষে ম্যাচটি আসলে ম্যানচেস্টার সিটির কাছে ১৫ বছরের লজ্জা কাটানোর চ্যালেঞ্জ। সেই ২০০৩ সালে সর্বশেষ অ্যানফিল্ডে জিতেছিল ম্যানসিটি। সিটিজেন কোচ পেপ গার্দিওলার শিষ্যদের চ্যালেঞ্জ মাঠে গড়াবে রাত সাড়ে ৯টায়।

গত ১০ বছরে অনেককিছুই পাল্টেছে ম্যানসিটিতে। সংযুক্ত আরব আমিরাতের অর্থে অনেক নামি-দামি তারকা ও কোচ এসেছেন দলে। এ সময়ে তারা তিনবার প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছে। কিন্তু একটি জায়গায় পরিবর্তন আসেনি। সময়টাতে তারা লিভারপুলের মাঠ থেকে জিতে আসতে পারেনি। এই ম্যাচে তাই গার্দিওলার মাথায় চাপের বোঝা।

চলতি মৌসুমে সাত ম্যাচ শেষে লিভারপুল-ম্যানসিটির পয়েন্ট সমান ১৯ করে। ছয়টি করে জয়ের সঙ্গে একটি করে ড্র। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে অবশ্য ম্যানসিটি।

ধারাবাহিকতা ধরে রাখার ম্যাচে অবশ্য গার্দিওলার চেয়ে একটু বেশি চিন্তায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। সবশেষ তিন ম্যাচের দুটিতে হারের সঙ্গে একটিতে ড্র করেছে তার দল। চেলসির কাছে লিগ কাপে হারের পর প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র করেছে। মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগে নাপলির কাছে অ্যাওয়ে ম্যাচে হার।

শেষবার লিভারপুলের মাঠে ম্যানসিটির ম্যাচ আবার অন্য কারণে আলোচিত ছিল। চলতি বছরের এপ্রিলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়েছিল সিটি। কিন্তু লিভারপুলের রাস্তায় বিরাট ঝামেলায় পড়ে তাদের বাস। কিছু অলরেড সমর্থক সিটির বাসে পাথর ছোড়ে। বাস টার্গেট করে বাজিও ফোটানো হয়। ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। সেই ঘটনার তদন্ত চলেছে সেপ্টেম্বর পর্যন্ত। তদন্ত শেষে কাউকে চেনা যায়নি বলে জানানো হয়। ফলে কেউ গ্রেপ্তারও হয়নি।

এবার যখন আবার অ্যানফিল্ডে যাচ্ছেন, তখন অবধারিতভাবেই আগের ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে গার্দিওলাকে। জবাবে বার্সেলোনার সাবেক কোচ বলেছেন, ‘এ নিয়ে ভাবছি না। কারণ বাস রক্ষার দায়িত্ব আসলে লিভারপুল সমর্থকদের।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপ গার্দিওলাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT