চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার যেজন্য আরও বেশি করে দরকার কেনকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, লেস্টার সিটি, এমনকি ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে আসা ব্রেন্টফোর্ডও জয়ে নতুন মৌসুম শুরু করেছে। টটেনহ্যামের কাছে হেরে শুরুটা বাজে হয়েছে কেবল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

টটেনহ্যাম হটস্পারের মাঠে রোববার রাতে ১-০ গোলে হেরে বসেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার হাসি কেড়ে নেন ৫৫ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেয়া সন-হিউন মিন।

অথচ ম্যাচ শেষে দেখা যাচ্ছে, বল দখলের লড়াইয়ে সিটি যেখানে ৬৬ শতাংশ, হটস্পাররা সবে ৩৪ শতাংশ বল দখলে রেখেই জয় তুলে নিয়েছে। লক্ষ্যে শট, লক্ষ্যের কাছাকাছি শট, ব্লক শট, সবদিকেই আধিপত্য ছিল সিটিজেনদের। কেবল জয়টাই তুলতে পারেনি তারা।

কারণ? সাদা চোখে তাদের কাজের কাজ গোলটা করতে পারেনি কেউ। কোচ গার্দিওলা যে একজন সলিড স্ট্রাইকারের জন্য তোড়জোড় করছেন, সেটির অভাব যেন আরও বেশি করে চোখে লাগল এই ম্যাচে। তাতে আরও বেশি করেই দরকার মনে হচ্ছে হ্যারি কেনকে।

হ্যারি কেন-ই কেন? ম্যানসিটি যেমন দেখছে তাদের একজন গোলস্কোরার দরকার, টটেনহ্যাম তেমন দেখিয়ে দিয়েছে হ্যারি কেনকে ছাড়াও চলবে তাদের! আর হ্যারি কেন গো ধরে বসে আছেন টটেনহ্যাম ছাড়বেন বলে। রোববার রাতের ম্যাচে তিনি মাঠে নামেননি স্পারদের হয়ে।

গত মৌসুমে একজন স্ট্রাইকার ছাড়াই শিরোপা জিতেছে ম্যানসিটি। সার্জিও আগুয়েরো চোট নিয়ে বসে থেকেছেন। এবার সেই আর্জেন্টাইনও নেই, চলে গেছেন বার্সেলোনায়।

Reneta

এদিকে সিটির হারের আগের চব্বিশ ঘণ্টায় লিভারপুল, ম্যানইউ, চেলসি দেখিয়েছে তাদের গোলস্কোরিং ক্ষমতা। এ মৌসুমে গার্দিওলার জন্য যে একজন গোলস্কোরার খুবই জরুরি সেটা তিনিও বলে চলেছেন অনবরত।

কেন নিজে আসতে চান, সিটির দরকার, দরকষাকষি চলছে, দুয়ে দুয়ে মিলে গেলে ইংলিশ তারকাকে ইতিহাদে দেখা যাবে হয়ত। কিন্তু সেজন্য ম্যানসিটির হাতে সময় আছে কেবল সেপ্টেম্বরের শুরু পর্যন্ত। তারপর বন্ধ হয়ে যাবে গ্রীষ্মকালীন দলবদলের সুযোগ।

হটস্পারদের মাঠে সিটিজেনরা যেভাবে সুযোগ তৈরি করেছে, প্রথম ১০ মিনিটের মধ্যেই ৩-০তে এগিয়ে যেতে পারত তারা, যদি সুযোগগুলো কাজে লাগাতে পারত। সুযোগ কাজে লাগানোর জন্যই হ্যারি কেনের মতো একজন গোলস্কোরারকে জরুরি ভিত্তিতে দরকার গার্দিওলার। এই দলবদলে কেবল কেনের অপশনটাই হাতে আছে ম্যানসিটির।

গার্দিওলা অবশ্য শিষ্যদের পাশেই থাকছেন, ‘এরা সকলে সেই খেলোয়াড়ই, যারা গত মৌসুমে অনেক গোল করেছে। কখনও কখনও এমন হয়। আমরা সুযোগ তৈরি করার জন্য যথেষ্ট করেছি, এবং আমরা সামনে গোলও করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগকেনগার্দিওলাটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT