চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে গানে বেকারদের কষ্ট জানালেন আদিত্য জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
অন্যান্য
A A

দেশের জনসংখ্যার অন্যতম বড় অংশ বেকার। শিক্ষিত, অশিক্ষিত ওইসব বেকারদের জীবনের নানা কষ্টের গল্প অনেকের অজানা। যারা কেবল বেকারত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকে, তারাই বোঝে এই জীবনের কষ্ট কত কঠিন। 

বেকার জীবনের সেই না বলা কথাগুলো সুরে সুরে জানালেন কণ্ঠশিল্পী তরুণ আদিত্য জয়। সদ্য প্রকাশিত তার নতুন গানটির প্রেক্ষাপট বেকারত্ব নিয়ে। গানের নামও ‘বেকার’। সিডি চয়েসের ব্যানারে গানটি ভিডিওসহ প্রকাশিত হয়েছে।

‘বেকার’ গানের কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী আদিত্য জয় নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শাওন জামান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাইসুল ইসলাম অনিক। ভিডিওতে মডেল হয়েছেন বেলাল হোসেন ও সোহানী ইসরাত।

শৈশব থেকে গানের সঙ্গে যুক্ত থাকলেও ‘বেকার’ আদিত্য জয়ের দ্বিতীয় অফিশিয়াল গান। ভিন্ন ধাঁচের এ গান নিয়ে শিল্পী বলেন, প্রত্যেকটা ছেলে তার জীবনে কোন এক সময় বেকার থাকে। আমি নিজেও পার করেছি। সেই অনুভূতি আর অভিজ্ঞতা থেকেই গানটি লেখা ও সুর করা। জীবন সংগ্রামে লড়াই করে যাওয়া প্রতিটি বেকার ছেলেকে আমি গানটি উৎসর্গ করলাম।

আদিত্য জয় আরও বলেন, গানটির বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে এর মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভালোটা দিয়েছেন। আমার প্রত্যাশা আমাদের এই ‘বেকার’ সবার মন জয় করে ছড়িয়ে যাবে চারদিকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেকারমিউজিক ভিডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

মে ৬, ২০২৬

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT