চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের রেকর্ডিং ঢাকায়, সুর সংগীত আমেরিকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
বিনোদন
A A

‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের পরদিনই সুরকার সংগীত পরিচালক ইমন সাহার মাধ্যমে ‘মায়ের জন্য পাগল’ ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন কোনাল। পরে তারা একাধিকবার একসঙ্গে কাজ করেছেন। নতুন করে আবারও ইমন সাহার সুর সংগীতে প্লেব্যাক করেছেন সময়ের ব্যস্ততম এ শিল্পী। গানটি তৈরি হয়েছে বাংলাদেশ (ঢাকা), যুক্তরাষ্ট্র ও ভারত তিন দেশ মিলিয়ে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ইমন সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, মিউজিক এখানে বসেই করেছি। রেকর্ডিং ও বাঁশির কাজ হয়েছে বাংলাদেশে এবং মিক্স মাস্টার ভারতে করা হয়েছে। অনলাইনে তিনদিন সময় দিয়ে কোনালের গানটির রেকর্ডিং সম্পন্ন করি।

গানের প্রথম লাইন এমন “মেঘ তুমি যাও না, একটু সময় দাও না”, লিখেছেন শিল্পী চক্রবর্তী। গানটি শেখ আলাউদ্দীন পরিচালিত “ব্যাকুল বিহঙ্গ” ছবিতে ব্যবহার হবে।

শ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী ইমন সাহা বলেন, এটি মূলত প্রকৃতির গান। কোনালের কণ্ঠে সিনেমার নায়িকা সলো ঠোঁট মেলাবেন।

এর আগে পাসওয়ার্ড ছবিতে ‘আগুন লাগাইলো’ গানটির মাধ্যমে প্রথমবার পার্টি সং করেছিলেন কোনাল। শাকিব-বুবলীর ছবিতে গানটি ব্যাপক আলোচিত হয়েছিল। নতুন এ গানটিতে কণ্ঠ দেয়াও চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন কোনাল।

গানের বিষয়ে কোনাল বলেন, এ গানটি নায়িকার উচ্ছ্বাসের গান। বেশ আনন্দের। শুনতে খবু সিম্পল মনে হবে, তবে সাধারণের মধ্যে কিছু জটিল বিষয় থাকে, এ গানটি তেমনই।

Reneta

গানটির জন্য কোনালকে টানা দুইদিন অনুশীলন করতে হয়েছে জানিয়ে বলেন, বাসা থেকে তিনভাবে ভয়েস দিয়ে দাদাকে (ইমন সাহা) পাঠাই। তিনি গানটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন। তার মতো বড়মাপের সংগীত পরিচালকের প্রত্যাশা অনুযায়ী গাইবার চেষ্টা করেছি, যদিও বেশ চ্যালেঞ্জিং ছিল। ফাইনালি আমি সন্তুষ্ট, গানটি ছবি সংশ্লিষ্ট সবাই পছন্দ করেছেন শুনে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমন সাহাকোনালচলচ্চিত্রপ্লেব্যাকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT