চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গানের রাজা’র শীর্ষ ৫ প্রতিযোগীকে নিয়ে ইমরানের ৫ গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

প্রতিযোগিতায় তিনজন সেরা হলেও ‘চ্যানেল আই গানের রাজা’র শীর্ষ পাঁচজন ক্ষুদে শিল্পীকে নিয়ে ৫টি মৌলিক গান করার ঘোষণা দিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ খ্যাত শিল্পী ইমরান মাহমুদুল।

‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সময়ের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল নিজেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীত রিয়্যালিটি শো ‘গানের রাজা’র। শুক্রবার (১৯ এপ্রিল) ৬-১৩ বছরের শিশুদের অংশ্রগ্রহণে সংগীতের এই মহা-আয়োজনের গ্র্যান্ড ফিনালে। এ আয়োজনের শীর্ষে থাকা ৫ প্রতিযোগীর জন্য ৫ টি মৌলিক গান তৈরি করবেন বলে জানিয়েছেন ইমরান।

এই ৫টি গান আগামী রোজার ঈদে মিউজিক ভিডিও, প্লেব্যাক, স্টেজ শো দিয়ে বাজিমাৎ করা শিল্পী ইমরান তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’ থেকে প্রকাশ করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

ইমরান বলেন, শিগগির ৫ জনকে নিয়ে আলাদাভাবে গান রেকর্ড বানাবো। তারপর ভিডিও শুট হবে। ওদের জন্য ৫টি গানই হবে ঈদের বিশেষ চমক।

ইমরান নিজেও রিয়্যালিটি শো থেকে গায়ক হয়েছেন। এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে ‘প্রতিষ্ঠিত শিল্পী’ হিসেবে সারাদেশে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন। তার গান ও ভিডিও মানেই তারুণ্যের কাছে বাড়তি আগ্রহ!

নিজের অভিজ্ঞতা থেকে এই শিল্পী বলেন, ‘রিয়্যালিটি শো থেকে বের হয়ে অনেকেই মৌলিক গানের জন্য হতাশ হয়ে পড়েন। নিজেই এটা ফেস করেছি।’

Reneta

‘যেহেতু আমি ওদের রিয়্যালিটি শো’র বিচারক, তাই চাইনা আমার বাচ্চারা ওখান থেকে বের হয়ে কোনো হতাশার সম্মুখীন হয়। নিয়ম অনুযায়ী ১ম, ২য় এবং ৩য় নির্বাচিত হবে। তবে ওরা ৫ জনই ভালো গায়। ওদের চলার পথে দোয়া হিসেবে আমি পাঁচটি মৌলিক গান উপহার দিচ্ছি যে গানগুলো সামনে চলার পথে ওদেরকে সাহায্য করবে। ওদের মধ্যে অন্যরকম একটা এক্সট্রা অডিনারি ট্যালেন্ট আছে’-বলছিলেন ইমরান।

গত বছরের শেষ দিকে শুরু হওয়া এই আয়োজনের সারাদেশ থেকে ৫ হাজারের বেশি কোমলমতি শিশু অংশগ্রহণে জন্য নাম নিবন্ধন করে। সেখান থেকে বিভিন্ন অডিশন, মেগা অডিশনের পর চূড়ান্ত পর্বের জন্য রাখা হয়েছে ৫ জন প্রতিযোগীকে। তাদের মধ্য থেকে একজন বিজয়ীর মাথায় উঠবে ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’র মুকুট।

যে ৫ জন প্রতিযোগী চূড়ান্তভাবে লড়ছে তারা হলো: নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম, রাঙামাটির পনি চাকমা, খুলনার ফাইরুজ লাবিবা, ময়মনসিংহের সিঁথি সরকার এবং চাঁপাইনবাবগঞ্জের মেফতাহুর জান্নাত লরা।

এই ৫ প্রতিযোগীর মধ্যে যে চ্যাম্পিয়ন হবে পুরস্কার হিসেবে সে পাবে ৫ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থানে যে থাকবে সে পাবে ২ লাখ।

‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালে অতিথি বিচারক হিসেবে থাকবেন উপমহাদেশের জনপ্রিয়সংগীত তারকা রুনা লায়লা। তার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন ‘গানের রাজা’র শুরু থেকে বিচারকার্য পরিচালনাকারী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। চ্যানেল আই কর্তৃপক্ষ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে আবৃত্তি করবেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন জানান, অনুষ্ঠানের বিশেষ চমক হিসেবে থাকছে চিত্রতারকাদের পরিবেশনা। জুটি বেঁধে নাচবেন পূর্ণিমা-রোশান। আলাদাভাবে নাচবেন পরীমনি।

শীর্ষ ৫ প্রতিযোগীর সঙ্গে গান গাইবেন এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি, তপু। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির আমান খান।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩১ মিনিট থেকে ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনইমরানএস আই টুটুলগানের রাজাচ্যানেল আইডলি সায়ন্তনিতপন চৌধুরীতপুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT