চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইড বই থেকে সরাসরি প্রশ্ন তুলে দেয়া শিক্ষক চিহ্নিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A
গাইড বই

প্রশ্নফাঁসের নিয়মিত ঘটনা আড়াল না হতেই এবার সামনে গাইড বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়ার বিতর্ক। এমন ঘটনা ঘটেছে ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি’র বাংলা প্রথম পত্রে। এর সত্যতা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে চিহ্নিত হয়েছেন জড়িত শিক্ষকও।

এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। একইসঙ্গে এমন অনৈতিক পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী গাইড বই থেকে প্রশ্ন আনার ইস্যুতে কথা বলেন।

এসময় তিনি জানান: একেবারে কোনো প্রশ্ন কখনও রিপিট হবে না সেটা করা কষ্টসাধ্য, এটা ঠিক। আর গাইড বইগুলোর প্রশ্ন আসে কোথা থেকে? আগের বছরগুলোতে যে প্রশ্ন এসেছে সেগুলোই তারা ছাপায়।  আমরা ইতোমধ্যে সতর্ক করেছি এমনটা যেন আর না হয়। আমরা শনাক্ত করেছি ওই প্রশ্ন কে করেছেন, সেটা আমরা দেখবো।

তিনি বলেন: গাইড বই এবং নোট বই ব্যবসায় প্রচুর মুনাফা থাকায় সহজেই এক শ্রেণীর শিক্ষকদের টার্গেট করেন ব্যবসায়ীরা। এর খেসারত দেন শিক্ষার্থীরা। গাইড, নোট ব্যবহার আমরা বন্ধ করতে চাই। সৃজনশীল পদ্ধতিতে এটা আমাদের প্রয়োজন হবার কথা নয়। কোন কোন গাইড বই-নোট বইয়ের প্রতিষ্ঠান শিক্ষকদের আর্থিক সুবিধা দিয়ে শিক্ষার্থীদের এগুলো কিনতে এবং পড়তে প্রভাবিত করেন।  অনৈতিক এ অবস্থা দূর করতে আমাদের সকলেরই সচেতনতা দরকার।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয় ৩ ফেব্রুয়ারি। পরীক্ষায় ১শ’র মধ্যে সৃজনশীলে ৭০ নম্বরের মধ্যে ৪০ নম্বরই বাজারের গাইড বই থেকে হুবহু তুলে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

Reneta

এমন অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে আজ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো।

১৯৮০ সালে আইন করে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের নোট বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশনা, আমদানি, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০০৮ সালে নির্বাহী এক আদেশে নোট ও গাইড নিষিদ্ধ এবং ২০০৯ সালে দেশের সর্বোচ্চ আদালত নোট ও গাইড বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে রায় দেন।

কিন্তু বছরের পর বছর আদালতের নির্দেশনা তোয়াক্কা না করে লেকচার, অনুপম, জুপিটারসহ বিভিন্ন নোট ও গাইড বই বাজার বিক্রি করছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী গাইড বই-নোট বই বন্ধে জেলা প্রশাসকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. দীপু মনিপ্রশ্ন ফাঁসশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে চীনের শুল্ক হ্রাস

পরবর্তী

বার্সা ছাড়লে যে পাঁচ ক্লাবে যেতে পারেন মেসি

পরবর্তী

বার্সা ছাড়লে যে পাঁচ ক্লাবে যেতে পারেন মেসি

All-focus

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT