চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় আনতে আগ্রহী কোকা-কোলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
লাইফস্টাইল
A A

গাঁজা থেকে নতুন স্বাদের পানীয় উৎপাদন করার কথা ভাবছে বিশ্বখ্যাত কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা।

কানাডার বিএনএন ব্লুমবার্গ টিভি চ্যানেলের তথ্যানুযায়ী, স্থানীয় উৎপাদক ‘অরোরা ক্যানাবিস’-এর সঙ্গে গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় উৎপাদনের বিষয়ে আলোচনা করছে কোকা-কোলা।

গ্রাহকদের মাদকাসক্ত করতে নয়, তাদের শারীরিক যন্ত্রণা লাঘব করার পানীয় আনার কথা ভাবছে মার্কিন কোমলপানীয় ব্র্যান্ডটি।

এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও কোকা-কোলা বলছে গাঁজাসংশ্লিষ্ট পানীয়ের বাজার পর্যবেক্ষণ করছে তারা। গাঁজা থেকে পানীয় উৎপাদনে আগ্রহ আছে কোকা-কোলার।

কোকা-কোলার মুখপাত্র কেন্ট ল্যান্ডার্স বলেন,‘অনেক উৎপাদকের মতো আমরাও নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছি যে, কোমল পানীয় তৈরির ক্ষেত্রে নন-সাইকোঅ্যাক্টিভ ক্যানাবিডিওল বা চিত্ত উত্তেজিত করে না, এমন গাঁজা জাতীয় দ্রব্যের ব্যবহার কতটা জনপ্রিয়তা পাচ্ছে।’

সাম্প্রতিক সময়ে করোনা বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কনস্টেলেশন ব্র্যান্ডস ইনকর্পোরেশন,মলসন কুরস ব্রিউইং, গিনিস বিয়ারের মতো প্রতিষ্ঠানগুলো গাঁজা থেকে পানীয় তৈরিতে মনোযোগ দিচ্ছে। গাঁজায় গুরুত্ব দেয়া পানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এখন কোকা-কোলাও যোগ দিচ্ছে।

Reneta

উল্লেখ্য, গত কয়েক বছরে কোকা-কোলাসহ বিশ্বে একই রকম স্বাদের অন্যান্য কোমল পানীয়ের চাহিদা কমে আসছে। তাই বাজারে নতুন স্বাদের পানীয় আনতে পণ্যসম্ভারে পরিবর্তন আনছে কোকা-কোলা। এর অংশ হিসেবে এবছরের প্রথম দিকে ১২৫ বছরের ইতিহাসে সর্বপ্রথম অ্যালকোহলযুক্ত কোকা-কোলা বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলো প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোকা-কোলাকোকাকোলাগাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT