আর ক’দিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদকে সামনে রেখে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট রাজধানীর বিপনী বিতানগুলো। দিনের বেলায় যানজট, গরম আর ভিড় এড়াতে রাতের বেলায় কেনা-কাটায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকেই। আর বিক্রেতারাও থাকছেন ক্রেতাদের চাহিদা মেটাতে।
দিনের বেলায় অসহনীয় যানজট আর ভীড়ের ভয়ে অনেকেই রাতকেই বেছে নিচ্ছেন পছন্দের কেনাকাটা করতে। বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারাও অপেক্ষা করেন ঈদের আগের এই রাতগুলোর জন্য। রাতে গরম কম থাকায় ক্রেতাদের আগ্রহেরও কমতি নেই।
রাতে বিপনিবিতানগুলো খোলা থাকায় অনেকটা স্বস্তিতে ক্রেতারা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







