চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৫১৩১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৩ হাজার ৮২৭ জনে।

আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১০ হাজার ১৬ জন। এনিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৬১৪ জনে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে সাউথ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭ হাজার ১৭ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩০১ জন। এ নিয়ে সাউথ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৫৭ হাজার ৬০৯ জনে।

তবে দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭২১ জন। এসময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩২ হাজার ২৩৬ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৯০ জন সংক্রমিত এবং ৯ লাখ ৯৭ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫২৪ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৩ হাজার ৫৬৩ জন।

Reneta

জার্মানিতে একদিনে শনাক্ত আরও ২ লাখ ৮৪ হাজার ৫০ জন এবং মারা গেছেন ২১৭ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৫৭৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ২৮৯ জনের।

এছাড়া একদিনে তুরস্কে ১২৩ জন, ইতালিতে ১৬৫ জন, ইন্দোনেশিয়াতে ১৯৯ জন,আর্জেন্টিনায় ৭৬ জন, ইরানে ৯৮ জন, মালয়েশিয়ায় ৫৯ জন, ইউক্রেনে ৬৫ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্ল্ডোমিটারকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT