ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গুরুত্বপূর্ণ গণভোটের আগে তিন দিনের
রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে
ইউরোপীয় ইউনিয়ন পুর্নগঠন ভোটের আগে নেতাদের সাথে বৈঠক করবেন তিনি।
এরআগে রানি দ্বিতীয় এলিজাবেথ এর সাথে মধ্যাহ্ন ভোজ এবং
রাজদম্পতি উইলিয়াম ও কেটের সাথে নৈশভোজ করবেন বারাক ও মিশেল ওবামা দম্পতি।
এছাড়াও, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে যৌথ সংবাদ
সম্মেলন করার কথা রয়েছে ওবামার।
যুক্তরাজ্যে পৌঁছানোর পর
স্ট্যান্ডস্টেড বিমানবন্দরে প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানান লর্ড
লেফটেন্যান্ট অব এসেক্স, জন পিটার এবং যুক্তরাজ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রদূত ম্যাথিউ বারজান।
ব্রিটেন সফরের আগে গুরুত্বপূর্ণ এক সফরে
সৌদি আরব গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে যুক্তরাজ্য ছাড়াও
জার্মানি যাওয়ার কথা রয়েছে ওবামার।








