স্পোর্টস

গণভবনে সাকিব বরণ

গণভবনে সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব।

সিরিজের মাঝে ঈদ। ক্রিকেটাররা কেউ কেউ ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছেন। কেউ এখনো ঢাকায়। রাতের ফ্লাইটের অপেক্ষায়। তার আগে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানতে গণভবনে হাজির হন। বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে প্রধানমন্ত্রীকেও বেশ উচ্ছ্বসিত দেখা যায়। মুখে ফল তুলে দিয়ে ক্রিকেটের যুবরাজকে বরণ করে নেন তিনি।

সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গণভবনে সাকিব বরণ

সাকিবের দারুণ পারফর্ম্যান্সে বাংলাদেশ সম্প্রতি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান করার পর দুই ইনিংসে উইকেট নেন ১০টি।

গণভবনে সাকিব বরণ

স্মরণীয় ওই জয়ের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে চলে আসেন। সেদিনও সাকিবের সঙ্গে কথা হয় তার। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন সমর্থনের প্রশংসা করেন সাকিব।

ছবি: ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা

বিষয়:সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…