চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণফোরামের নতুন কমিটিতে নেই সুলতান মনসুর, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
গণফোরাম

মোস্তফা মোহসিন মন্টুকে সরিয়ে ড. রেজা কিবরিয়াকে দলের সাধারণ সম্পাদক ও ড. কামাল হোসেনকে সভাপতি করে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয়া ও দল থেকে বহিস্কৃত সুলতান মনসুরকে দলের নতুন কমিটি থেকেও বাদ দেয়া হয়েছে। তবে শপথ নেয়া আরেক সাংসদ মোকাব্বির খান রয়েছেন নতুন কমিটিতে।

তবে সুলতান মনসুর দলে ফেরার আবেদন করলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে গণফোরামের নতুন কমিটি।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক বছর মেয়াদি পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে নির্বাহী সভাপতি করা হয়েছে আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীকে।  সভাপতি পরিষদে আছেন এ এইচ এম খালেকুজ্জামান, আবদুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, আমসা আমিন, জগলুল হায়দার আফ্রিক, মহসিন ঘোষ, শফিক উল্লাহ, মেসবাহ উদ্দীন আহমেদ ও মোহাম্মদ জানে আলম।

১১১ সদস্যের নতুন কমিটিতে কোষাধ্যক্ষ, তথ্য ও গণমাধ্যম সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ খালি রয়েছে। পরে এসব পদ পূরণ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। 

Reneta

নতুন কমিটি ঘোষণা করার পর সভাপতি ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্র না থাকায় মহাসংকটের দিকে এগোচ্ছে দেশ। এ অবস্থা থেকে উত্তরোণে দ্রুত সময়ে আরেকটি নির্বাচনের দাবি জানান তিনি।

নতুন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, পাঁচ জনকে সংসদে দয়া করে ঢুকতে দিলেই সংসদ বৈধতা পায় না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেমেছে গণফোরাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণফোরামড. কামালরেজা কিবরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT