জনপদ

গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত

বাংলাদেশ সরকারের গাজীপুরের লাশ বাড়ি (মর্গ) সাইনবোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের লাশ বাড়ি (মর্গ) সাইনবোর্ড, যেখানে মৃতদেহের জন্য নির্ধারিত স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আহতাবস্থায় মানিক মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটেছে।

নিহতদের একজন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমলপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়া (৩০) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আর আটককৃত মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল দেশিয় অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি সংঘটিত করে কয়েক লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে।

ডাকাতি শেষে পাশ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় ও একজনকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।

নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:গণপিটুনি নরসিংদীর শিবপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…