চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র, সুশাসন ও আর্থ সামাজিক উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হোন: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

গণতন্ত্র, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সকল রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষকে এক হয়ে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। জাতীয় সংসদের একাদশতম অধিবেশনের শুরুতে দেয়া ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল জাতীয় সংসদে যথাযথভাবে ভূমিকা পালন করবে।

বছরের প্রথম অধিবেশনে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। প্রায় এক ঘণ্টার ভাষণে রাষ্ট্রপতি, বিশ্বশান্তি, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, নারীর ক্ষমতায়ন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়নসহ শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একজন মানুষও গৃহহীনও বিদ্যুতবিহীন থাকবে না, সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি। প্রশংসা করেন দুর্নীতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির।

শিগগিরই কোভিডের টিকা দেয়ার আশাবাদ জানিয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

করোনা ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি ও দূরত্ব মেনে সংসদ সদস্যদের আসন বিন্যাস করে শুরু হলো একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আবদুল হামিদরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT