গণতন্ত্র রক্ষায় খালেদার বক্তব্য হাস্যকর: আ. লীগ

জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষার বিএনপি চেয়ারপারসনের বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
বুধবার প্রধানমন্ত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।
নির্বাচন কমিশন কোন পক্ষপাতিত্ব করে না উল্লেখ করে হানিফ বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপি চেয়ারপারসনের অভিযোগ ভিত্তিহীন।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত বিএনপির নীল নকশারই অংশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






