রাজনীতি

গণতন্ত্র ধ্বংসকারীরা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে: রিজভী

জনপ্রিয় নেতা রিজভী আহমেদ গণতন্ত্রের জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজভী আহমেদ গণতন্ত্রের জন্য বক্তৃতা দিচ্ছেন, তার পাশে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে।

রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের কাছে বিএনপির ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে বলে আমরা প্রত্যাশা করি।

গত বছর দলটির আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকার বিপরীতে ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

বিষয়:অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…