চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভীক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ: রিজওয়ানা হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৪
রাজনীতি
A A
ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড গ্রহণের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা অপরিহার্য।

তিনি বলেন, নির্ভরযোগ্য সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়।

আজ সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

Banglabid

তিনি আরও বলেন, সাংবাদিকদের সারাদেশের খবর তুলে আনতে হবে। পরিবেশ বিষয়ক গভীর ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি।

তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Reneta

পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যটাগ্যারিতে বিজয়ী আবু সালেহ রনি; প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার মাহমুদুল হাসান (নয়ন); দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল; তৃতীয় পুরষ্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন এবং ফারহান ফেরদৌস। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত; দ্বিতীয় পুরস্কার মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন; দ্বিতীয় পুরষ্কার মো: জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের); তৃতীয় পুরস্কার মো. তৌহিদুজ্জামান তন্ময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশে আইন উপদেষ্টার সাথে অসৌজন্যমূলক আচরণে জামায়াতের নিন্দা

পরবর্তী

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে: আসিফ নজরুল

পরবর্তী
প্রধান বক্তা সাইবার নিরাপত্তা আইন বাতিলের পক্ষে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে: আসিফ নজরুল

দেশের সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে সবকিছু করা হবে: সেনাপ্রধান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT