চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণক’ হরভজনকে ওয়ার্নারের খোঁচা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

‘ভারত সফরে আসা আমার দেখা সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়া দল। আমার মনে হয় না শক্তিশালী ভারতের বিপক্ষে এই রকম পরিবেশে দলটার কোন সুযোগ আছে। ২০১৩ সালের মতোই তারা আবারো ৪-০ তে সিরিজ হারবে।’

পুনে টেস্টের আগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। কিন্তু পাশার দান উল্টে গেছে। ভারতকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিনদিনেই প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। নিজের করা ভবিষ্যৎবাণী নিয়ে এই মুহূর্তে তাই বেশ বিব্রত ভাজ্জি! ঘরে-বাইরে সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তাকে নিয়ে সমালোচনায় ব্যস্ত।

পিঠ বাঁচাতে দেরি না করে দ্রুত টুইটারে বিজয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন ভাজ্জি, ‘এই ধরনের পিচে অবিশ্বাস্য খেলার জন্য সমস্ত কৃতিত্ব অস্ট্রেলিয়ার। আশা করি পরেরবার একটা ভালো পিচে খেলা হবে, আর আমরা সঠিক ফলাফলটাই পাবো।’

অবশ্য এতেও পার পাননি হরভজন। এত সহজে কি আর এমন ‘ওজনদার’ ভবিষ্যৎবাণী ভুলে যাবে অস্ট্রেলিয়ানরা? সুযোগটা নিয়েছেন ডেভিড ওয়ার্নার। হরভজনের করা টুইটের নিচে অজি উদ্বোধনী ব্যাটসম্যান দিয়েছেন গায়ে জ্বালা ধরানো প্রতিউত্তর। ওয়ার্নার নতুন কিছুই লেখেননি, শুধু হরভজনের করা আগাম বানীটাই নতুন করে পোস্ট করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারহরভজন সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT