বিনোদন

অভিনেত্রী গীতা ও ক্রিকেটার হরভজনের পুত্র সন্তানলাভ

একটি পরিবারের হাস্যোজ্জ্বল ছবি, যেখানে মা, বাবা ও শিশু একসাথে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সদস্যরা একসাথে হাসছে, আনন্দের মুহূর্ত কাটাচ্ছে, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বারের মত মা-বাবা হলেন অভিনেত্রী গীতা বসরা এবং ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। শনিবার সকালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন গীতা। এর পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সংবাদটি শেয়ার করেন হরভজন।

পোস্টে হরভজন লিখেছেন, “ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সন্তান জন্ম নিয়েছে। গীতা ও বাচ্চা দু’জনই ভাল আছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য।”

এর আগে গেল মার্চ মাসে গীতা তার সোশ্যাল হ্যান্ডেল থেকে বেশ কিছু ছবি প্রকাশ করেছিল।  যেটি তাদের পরিবারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়েছিল।

২০১৫ সালে বলিউড অভিনেত্রী গীতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন হরভজন সিং। যার পরের বছরই তাদের ঘর আলো করে আসে মেয়ে হিনায়া। বছর পাঁচেক পর এবার ভাইকে স্বাগত জানাল ছোট্ট হিনায়া।

বিষয়:গীতা বসরা পুত্র সন্তান হরভজন সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…